অবশেষে প্রকাশিত: নার্সিং ১ম মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকার ফলাফল ২০২৬
আপনারা যারা অধীর আগ্রহে বিএনএমসি (BNMC) নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ওয়েটিং রেজাল্টের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সুখবর! আজ ০২ এপ্রিল ২০২৬ তারিখে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ১ম মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে।
ফলাফল দেখার নিয়ম এবং পরবর্তী করণীয়:
- ✅ মাইগ্রেশন প্রার্থী: বিএনএমসি-র ওয়েবসাইটে গিয়ে ‘Go Application Print Copy’ বাটনে ক্লিক করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নতুন নির্ধারিত প্রতিষ্ঠানের ফরম প্রিন্ট করতে হবে ।
- ✅ অপেক্ষমাণ প্রার্থী: নির্বাচিত প্রার্থীদের আগামী ০৮ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
⚠️ ভর্তির শেষ তারিখ: ০৮ এপ্রিল ২০২৬
ভর্তি সংক্রান্ত কোনো তথ্য বা যান্ত্রিক সহায়তার জন্য কাউন্সিলের হেল্পলাইন নম্বর ০১৫৫০৬৯৯৩০০-এ যোগাযোগ করতে পারেন ।
সম্পূর্ণ রেজাল্ট শিট (PDF) নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন:
(বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি সকল ফলাফল এই পিডিএফে রয়েছে)
সঠিক নার্সিং আপডেটের জন্য নিয়মিত ভিজিট করুন Nursing Admission Academy